Web Analytics

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। শুক্রবার এক ফোনালাপে তারা এই আহ্বান জানান বলে ক্রেমলিন জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, দুই নেতা এমন একটি সমঝোতাভিত্তিক শান্তিচুক্তির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন, যা অঞ্চলের সব দেশের বৈধ স্বার্থ বিবেচনায় নেবে।

প্রায় এক মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার মাধ্যমে এই যুদ্ধের সূচনা হয়, যা পরে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। ক্রেমলিন সতর্ক করে জানিয়েছে, চলমান তীব্র সামরিক সংঘাত শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলছে—বিশেষ করে জ্বালানি, বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থায়।

ফোনালাপে কৃষ্ণসাগর অঞ্চলের নিরাপত্তা নিয়েও আলোচনা হয়। রাশিয়া অভিযোগ করে, ইউক্রেন রাশিয়া ও তুরস্ককে সংযুক্ত করা গ্যাস পরিবহন অবকাঠামোতে হামলার চেষ্টা চালাচ্ছে। গ্যাজপ্রম জানায়, বৃহস্পতিবার তুর্কস্ট্রিম গ্যাস পাইপলাইনে ড্রোন হামলার চেষ্টা প্রতিহত করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।