Web Analytics

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের স্থিতিশীলতা ও জনগণের কল্যাণ সবার আগে। শনিবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে জনগণকে জিম্মি করার কোনো অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। তাঁর মতে, আন্দোলন করে সরকার গঠন করা যায় না; সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ নির্বাচন। সরকারের কর্মকাণ্ডে জনগণ সন্তুষ্ট না হলে তারা পরবর্তী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে নতুন সরকার নির্বাচন করবে। তিনি দেশে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ধারা নিশ্চিত করার কথাও বলেন।

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও নিজেদের মধ্যে অব্যাহত বিরোধ ও সংঘাত তৃতীয় পক্ষকে সুযোগ দিতে পারে বলে সতর্ক করেন চিফ হুইপ। তিনি বলেন, গত ৫৪ বছরে দেশ বহুবার অর্থহীন অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়েছে। এখন পেছনে তাকানোর সুযোগ নেই; ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে দেশকে সামনে এগিয়ে নেওয়ার সময়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।