Web Analytics

গাজা উপত্যকায় ইসরাইলের ক্রমবর্ধমান বিমান হামলা বন্ধে মধ্যস্থতাকারীদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। ফিলিস্তিনি গোষ্ঠীটি বলেছে, এসব হামলা যুদ্ধবিরতি চুক্তির আরও একটি লঙ্ঘন এবং গণহত্যার মাত্রা বাড়ানোর শামিল। ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে ফিলিস্তিনি ভূখণ্ডের আরও এলাকা দখলের অভিযোগ তুলে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপও চেয়েছে তারা।

এক বিবৃতিতে হামাস বলেছে, হত্যাকাণ্ড অব্যাহত রাখা এবং অতিরিক্ত ফিলিস্তিনি ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেওয়া যুদ্ধাপরাধ। গত বছরের যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী এবং বোর্ড অব পিসের প্রতি ইসরাইলকে চুক্তি লঙ্ঘন বন্ধে চাপ দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেছে গোষ্ঠীটি।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা মধ্য গাজায় হামাসের সামরিক শাখার সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি, লক্ষ্যবস্তুদের মধ্যে নুখবা বিশেষ কমান্ডো ইউনিটের কয়েকজন সদস্য ছিলেন এবং তারা ইসরাইলি সেনা ও বেসামরিকদের ওপর হামলার পরিকল্পনায় বৈঠক করছিলেন। স্থানীয় হাসপাতাল সূত্রের বরাতে শুক্রবার গাজার বিভিন্ন স্থানে একাধিক হামলায় অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।