Web Analytics

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার, ১২ নভেম্বর রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালানো হয়। একই সময়ে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে এবং বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

সবচেয়ে বেশি ১৪৭ জন গ্রেপ্তার হয়েছেন মিরপুর এলাকায়। তেজগাঁওয়ে ৯১ জন, লালবাগে ৬০ জন, উত্তরা এলাকায় ৫৫ জন, মতিঝিলে ৫২ জন, গুলশানে ৫০ জন, ওয়ারীতে ৪৮ জন এবং রমনায় ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এসআরইউ একজন ও গোয়েন্দা বিভাগ চারজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে তিনটি ককটেল, তিনটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ছয় কেজি গাঁজা, ২০৭ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, এক হাজার টাকার ৯২৫টি জাল নোট এবং সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ একজন ভিকটিমকেও উদ্ধার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।