Web Analytics

কুমিল্লার চান্দিনায় জমিসংক্রান্ত বিরোধে শিল্পী রানী দাস হত্যা মামলায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মিথিলা ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সমীর চন্দ্র দাস ও তার স্ত্রী রূপালী রানী দাস রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন। অপর আসামি বকুল রানী দাস আদালতে উপস্থিত থেকে বেকসুর খালাস পান।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১০ জানুয়ারি সকালে চান্দিনার মহিচাইল এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে রণজিৎ চন্দ্র দাস ও তার স্ত্রী শিল্পী রানী দাসের সঙ্গে আসামিদের তর্ক হয়। পরে আসামিরা ধারালো দা দিয়ে তাদের কুপিয়ে গুরুতর আহত করেন। শিল্পী রানী দাসকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ঘোষণা করা হয় এবং রণজিৎকে কুমিল্লা ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

নিহতের ভাসুর নিতাই চন্দ্র দাস ঘটনার দিনই হত্যা মামলা করেন। রাষ্ট্রপক্ষ ১৮ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে। আদালত ৩০৪(১খ) ধারায় দুই আসামিকে যাবজ্জীবন ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা দেন। ৩০২ ধারায় প্রত্যেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।