Web Analytics

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, নতুন পাঠ্যবইয়ে বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে উপস্থাপন করা হবে এবং ইতিহাস বিকৃতি বরদাশত করা হবে না। শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা ও জীবনমুখী শিক্ষা বাস্তবায়নের অংশ হিসেবে নতুন পাঠ্যবই প্রণয়নের কাজ চলছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির জন্য বই প্রস্তুত করা হচ্ছে, যেখানে কারিগরি ও জীবনমুখী শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারিতে সারাদেশে একযোগে ৩১ কোটি গুণগত মানসম্পন্ন নতুন পাঠ্যবই বিতরণ করা হবে।

শিক্ষার্থীদের সার্বিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্বও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রতিটি উপজেলায় নিজস্ব ক্রীড়া দল গঠন করা হবে এবং ৬৪ জেলা ও পাঁচ বিভাগীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে। নতুন সিলেবাসে খেলাধুলা ও পারিবারিক মূল্যবোধ অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ স্থানীয় ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।