Web Analytics

দিনাজপুর–৪ (খানসামা–চিরিরবন্দর) আসনে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা বলেছেন, যুবকরাই নতুন বাংলাদেশ গড়ে তুলবে। শনিবার রাতে খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের চার কোটি বেকার যুবকের হাতে ভাতা নয়, কর্মসংস্থানের কার্ড তুলে দেওয়া হবে।

আফতাব উদ্দিন মোল্লা পূর্ববর্তী সরকারগুলোর সমালোচনা করে বলেন, গত ৫৪ বছরে কোনো এমপি বা মন্ত্রী বিনা টাকায় চাকরি দেননি। তিনি জানান, জামায়াতের আমির ডা. শাফিকুর রহমান ঘোষণা দিয়েছেন—যোগ্য প্রার্থীরা ঘুষ ছাড়াই চাকরি পাবেন। দরিদ্র পরিবারের সন্তানদের চাকরি পেতে কোনো অর্থ দিতে হবে না বলেও তিনি উল্লেখ করেন।

যুব উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, উদ্যোক্তা হতে আগ্রহীদের সহজ শর্তে ব্যাংক ঋণ দেওয়া হবে এবং বিদেশে যেতে ইচ্ছুকদের ভাষা ও কাজের প্রশিক্ষণ দিয়ে পাঠানো হবে। এতে রেমিট্যান্স বাড়বে এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।