Web Analytics

অবরুদ্ধ গাজা উপত্যকায় রোববার ইসরাইলি হামলায় আরও তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। রাফাহর উত্তর-পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় মুআবিয়া মসজিদের কাছে ড্রোন হামলায় আহমেদ সাঈদ ফাথি আবদিন ও মোতাজ হাজ্জি নিহত হন। ওই হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।

গাজার ক্রসিং কর্তৃপক্ষের একটি সূত্র জানায়, কেরেম শালোম ক্রসিং দিয়ে আসা পণ্যবাহী ট্রাক পর্যবেক্ষণের দায়িত্বে থাকা অর্থ মন্ত্রণালয়ের একটি কার্যালয় লক্ষ্য করে হামলাটি চালানো হয়। সূত্রটি বলেছে, নিহত ৩৪ বছর বয়সী আবদিন ওই কার্যালয়ে কর্মরত ছিলেন। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর একই স্থানে হামলায় ছয় সরকারি কর্মী নিহত হয়েছিলেন।

চিকিৎসা সূত্র জানায়, গাজা সিটির আল-জালা সড়কে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে আগের ইসরাইলি হামলায় আহত ২৮ বছর বয়সী আবদুল্লাহ মাজেন হাসুনা রোববার মারা যান। খান ইউনিসের আল-সাতর আল-গারবি এলাকায় ইসরাইলি সেনাদের গুলিতে আরও একজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রগুলো পূর্ব গাজা সিটিতে গোলাবর্ষণ, উপকূলে নৌবাহিনীর গুলি এবং জাবালিয়ায় আশ্রয়স্থলে ব্যাপক গুলিবর্ষণ অব্যাহত থাকার কথা জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।