Web Analytics

ভারতের ক্ষমতাসীন বিজেপি অভিযোগ করেছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এবং আম আদমি পার্টির সহযোগীরা রাজনৈতিক স্বার্থে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। শনিবার দিল্লিতে সংবাদ সম্মেলনে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন পরিস্থিতিকে ‘অত্যন্ত বিপজ্জনক ও গুরুতর’ বলে অভিহিত করেন।

নবীন অভিযোগ করেন, দেশের মধ্যে অস্থিরতা তৈরিতে দুটি গোষ্ঠী প্রতিযোগিতায় নেমেছে। তাঁর ভাষ্য, রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এবং অরবিন্দ কেজরিওয়ালের সহযোগীদের নিয়ে গঠিত সিজেপি দেশে অরাজকতা সৃষ্টি করছে।

বিজেপি সভাপতি বলেন, জনগণের রায় মেনে নেওয়া বা ভুল থেকে শিক্ষা নেওয়ার বদলে এসব গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। তিনি আরও অভিযোগ করেন, বিরোধী গোষ্ঠীগুলো বিদেশি শক্তির নির্দেশে কাজ করছে। তবে কোন বিদেশি শক্তি এতে জড়িত, তা তিনি নির্দিষ্ট করেননি। এই অভিযোগের সমর্থনে তিনি কোনো প্রমাণও দেননি বলে সূত্রে বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।