Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষার্থীদের নিরাপত্তা, জীবনদক্ষতা ও বাস্তবজ্ঞান বাড়াতে কারিকুলাম সংস্কারে বছরজুড়ে ১২টি জীবনঘনিষ্ঠ থিমকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। বুধবার ঢাকার লা মেরিডিয়ান হোটেলে হেইলিবেরি ভালুকা ও ক্যামব্রিজের যৌথ আয়োজনে সেফগার্ডিং লিডারশিপ সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার্থীরা শুধু বইয়ের জ্ঞান নয়, নিরাপদ থাকা, দায়িত্বশীলভাবে জীবন পরিচালনা এবং বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে সামলানোর বাস্তব দক্ষতাও শিখবে। পরিকল্পনা অনুযায়ী, কোনো মাসের নির্ধারিত থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে ওই মাসে বিভিন্ন বিষয়ের পাঠে উদাহরণ, সংখ্যা, প্রশ্ন ও আলোচনা যুক্ত করা হবে। এতে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের বিষয়গুলোর সঙ্গে বাস্তব জীবনের সম্পর্ক সহজে বুঝতে পারবে।

তিনি অগ্নিনিরাপত্তাকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, এটি গণিত, ভাষা ও অন্যান্য বিষয়ের পাঠে যুক্ত করা যেতে পারে। পর্যায়ক্রমে সড়ক ও পানিতে নিরাপত্তা, স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা এবং দুর্যোগ মোকাবিলার বিষয়ও গুরুত্ব পাবে। সব প্রাথমিক প্রতিষ্ঠানে ন্যূনতম নিরাপত্তা ও শিক্ষার মান নিশ্চিত করতে সরকার নীতিমালা প্রণয়নের কাজ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।