Web Analytics

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ওয়াশিংটনের অবজ্ঞাসূচক ও একতরফা কর্তৃত্ব প্রতিষ্ঠার মনোভাব প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে এবং আন্তর্জাতিক আইন মেনে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদন অনুযায়ী, বাঘাই অন্য দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের আচরণের সমালোচনা করেন। তাঁর ভাষ্য, ওয়াশিংটন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সমতার নীতি অনুসরণ করে না; বরং নিজেদের অবস্থান থেকে অন্যদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করে।

বাঘাই বলেন, রাষ্ট্রগুলোর পারস্পরিক সমতা এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার আন্তর্জাতিক আইনের গুরুত্বপূর্ণ নীতি। তাঁর অভিযোগ, যুক্তরাষ্ট্র কেবল ইরানের ক্ষেত্রেই নয়, অন্যান্য দেশের সঙ্গেও আচরণের সময় এসব নীতি লঙ্ঘন করে। এ প্রসঙ্গে তিনি ফিলিস্তিন, কিউবা ও ভেনেজুয়েলার নাম উল্লেখ করেন। তাঁর মতে, কোনো দেশ অন্য দেশের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দিতে পারে না; রাষ্ট্রগুলোর সম্পর্ক পারস্পরিক সম্মান, সমতা ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে প্রতিষ্ঠিত হওয়া উচিত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।