Web Analytics

গত ১২ মাসে পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির নজিরবিহীন দরপতন ঘটেছে, যার পরিমাণ প্রায় ১১.৮৬ শতাংশ। ২০২৫ সালের মে মাসে প্রতি ভারতীয় রুপির বিপরীতে পাকিস্তানি রুপির দর ছিল ৩.২৯১৩, যা ২০২৬ সালের মে মাসে নেমে দাঁড়ায় ২.৯০১০। ২০১৫ সালের ‘অপারেশন সিন্দুর’ শেষে যুদ্ধবিরতির পর থেকেই এই পতনের ধারা শুরু হয় এবং তা এখনো অব্যাহত রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই দরপতন ভারতের অর্থনীতির কাঠামোগত দুর্বলতা ও নীতিগত সমস্যার ইঙ্গিত দিচ্ছে। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার এই পতনের জন্য আন্তর্জাতিক চাপ ও পশ্চিম এশিয়ার সংকটকে দায়ী করলেও, বিশ্লেষকদের মতে সমস্যাটি মূলত অভ্যন্তরীণ। একই সময়ে বাংলাদেশি টাকার বিপরীতেও ভারতীয় রুপি প্রায় ১০ শতাংশ দুর্বল হয়েছে। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে রুপির এই পতনকে মোদি সরকারের প্রতি আস্থাহ্রাসের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

জাপানি ব্যাংক এমইউএফজি জানিয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, চলতি বছরের শেষ পর্যন্ত রুপির দরপতন অব্যাহত থাকার সম্ভাবনা প্রবল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।