Web Analytics

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার সর্বনিম্ন ৪৪ দশমিক ৮৪ শতাংশ এবং নয়টি সাধারণ বোর্ডে গড় পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

পরে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং খুদে বার্তার মাধ্যমে ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন পরীক্ষার্থী পাস করেছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন; পরীক্ষা হয়েছে দেশের ২ হাজার ৭৬০টি কেন্দ্রে। পরীক্ষা শুরু হয় ২ জুলাই। বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা পিছিয়ে যায় এবং ৯ সেপ্টেম্বর শেষ হয়। গত বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।