Web Analytics

কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৮৫৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মুরাদনগর ডিআর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে চরম শিক্ষক ও কর্মচারী সংকটে ভুগছে। বিদ্যালয়টি মুরাদনগরের একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয় হলেও প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান ও আইসিটি বিষয়ে কোনো শিক্ষক নেই। প্রশাসনিক পদগুলোতেও অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, পিয়ন, ঝাড়ুদার ও নাইট গার্ডের পদ শূন্য থাকায় কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে।

বিদ্যালয়ের সূত্রে জানা যায়, শিক্ষক সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার মান কমে যাচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ময়নাল হোসেন সরকার জানান, বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। কুমিল্লা জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম সংকটের বিষয়টি স্বীকার করে জানান, সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে। মাউশির আঞ্চলিক উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন করলে দ্রুত নিয়োগের সুপারিশ করা হবে।

এলাকাবাসী দ্রুত শূন্য পদ পূরণের দাবি জানিয়ে বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।