Web Analytics

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত তাদের কনস্যুলেট জেনারেল একটি ড্রোন হামলার শিকার হয়েছে। এই হামলায় ভবনের কিছু ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে দেওয়া বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই হামলা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি বিপজ্জনক উসকানি ও হুমকি। কূটনৈতিক মিশন ও প্রাঙ্গণকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক নীতি ও আইনের চরম লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়।

আমিরাত স্থানীয় কর্তৃপক্ষকে এই হামলার তদন্ত করে দায়ীদের শনাক্ত করার আহ্বান জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।