Web Analytics

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বর্তমানে মাদকের ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে অ্যান্টি ড্রাগ সোসাইটির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে আন্তর্জাতিক মাদক চোরাচালান প্রতিরোধে।

আলাল বলেন, মাদক কেবল ব্যক্তিকে নয়, পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তিনি উল্লেখ করেন, এশিয়ার তিনটি প্রধান মাদক উৎপাদন ও চোরাচালান অঞ্চল—গোল্ডেন ট্রায়াঙ্গল, গোল্ডেন ক্রিসেন্ট ও গোল্ডেন ওয়েজের মাঝামাঝি অবস্থানে থাকায় বাংলাদেশকে আন্তর্জাতিক মাদক চক্র ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে। সমাবেশে বক্তারা সীমান্তে নজরদারি জোরদার, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং তরুণদের সচেতন করতে দেশব্যাপী কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।

বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকেরা সমাবেশে অংশ নেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।