Web Analytics

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের বিবৃতি অনুযায়ী, দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। কৃষ্ণসাগরে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এরদোয়ান।

এরদোয়ান বলেন, এ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রচেষ্টায় তুরস্ক সহযোগিতা করতে প্রস্তুত। তিনি পুতিনকে আরও জানান, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠার উদ্যোগে তুরস্ক ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছে। দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগের পথ তৈরিতে প্রয়োজনীয় প্রচেষ্টায় আঙ্কারা অবদান রাখতে আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন।

ফোনালাপে এরদোয়ান পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানান। একই সঙ্গে রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার নির্বাচনে পুতিনের দলের সাফল্যের জন্য রুশ প্রেসিডেন্টকে অভিনন্দন জানান তুরস্কের প্রেসিডেন্ট।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।