Web Analytics

২০২৬ মৌসুম শুরুর আগেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাবে পরিণত হয়েছে ইন্টার মিয়ামি। ফ্লোরিডাভিত্তিক এই দলটির আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ১৪৫ কোটি ডলার। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির আগমনের পর ক্লাবটির আয় ও ব্র্যান্ডমূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ক্রীড়া অর্থনীতিবিষয়ক সংবাদমাধ্যম স্পোর্তিকোর এক সমীক্ষায় দেখা গেছে, ইন্টার মিয়ামি এখন লস অ্যাঞ্জেলেস এফসিকে পেছনে ফেলে তালিকার শীর্ষে উঠেছে। লস অ্যাঞ্জেলেস এফসির বর্তমান মূল্য ১৪০ কোটি ডলার।

গত এক বছরে ইন্টার মিয়ামির বাজারমূল্য প্রায় ২২ শতাংশ বেড়েছে, যা মেসি-সুয়ারেজদের জন্য বড় অগ্রগতি। অন্যদিকে লস অ্যাঞ্জেলেস এফসির প্রবৃদ্ধি ছিল মাত্র ৯ শতাংশ, ফলে মিয়ামি তাদের ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ পাঁচ ক্লাবের তালিকায় পরবর্তী তিনটি দল হলো লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি (১১৭ কোটি ডলার), আটলান্টা ইউনাইটেড (১১৪ কোটি ডলার) এবং নিউইয়র্ক সিটি এফসি (১১২ কোটি ডলার)।

প্রতিবেদনটি জানায়, মেসির প্রভাব শুধু মাঠেই নয়, ক্লাবের আর্থিক অবস্থানেও বড় পরিবর্তন এনেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।