Web Analytics

মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরের পথে তাঁর গাড়িবহরে ইট নিক্ষেপের কোনো ঘটনা ঘটেনি। তদন্তে দেখা গেছে, গাড়িবহরের সামনে থাকা একটি গাড়ির চাকা থেকে ছিটকে আসা ইটের টুকরাকে কেন্দ্র করে বিভ্রান্তি তৈরি হয়েছিল। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান।

পুলিশ জানায়, বিষয়টি নজরে আসার পর পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তদন্ত শুরু করেন। ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গাড়িবহরে ইট নিক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ইট নিক্ষেপের তথ্যটি সঠিক নয় বলেও পুলিশ জানায়।

রাজৈর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।