Web Analytics

মিয়ানমারের একটি স্ক্যাম কম্পাউন্ড থেকে পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেওয়া তিন বাংলাদেশি বৃহস্পতিবার দেশে ফিরছেন। মো. সাইদুর রহমান, রবিউল ও মো. সোহেল রানা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১৮ ফ্লাইটে বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ভুক্তভোগী ও তাঁদের পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন। এ উদ্দেশ্যে সংগঠনটি গত ২৪ আগস্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে প্রয়োজনীয় সহায়তা চেয়ে আবেদন করে।

আবেদনের পর ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক মো. সাইদুর রহমানের সই করা চিঠিতে ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। থাইল্যান্ডের মায়ে সট ইমিগ্রেশনের রেফারেল মেকানিজমের সেফ হোমে থাকা আট বাংলাদেশিকে মুক্ত করে দেশে পাঠানোর পদক্ষেপ চাওয়া হয়েছিল। তাঁদের মধ্যে তিনজন ফিরছেন এবং বাকিরা দেশে ফেরার আইনি প্রক্রিয়ায় রয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।