Web Analytics

বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র সাউথ পার্সে ইসরাইলি হামলার জবাবে ইরান উপসাগরীয় চার দেশের জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে। যুদ্ধের ২০তম দিনে কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয় বলে আলজাজিরা জানিয়েছে।

কাতার জানায়, বৃহস্পতিবার ভোরে রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। কুয়েতে মিনাআল-আহমাদি ও মিনাআবদুল্লাহ শোধনাগারে ড্রোন হামলায় অগ্নিকাণ্ড ঘটে, তবে কোনো হতাহতের খবর নেই। সংযুক্ত আরব আমিরাতে হাবশান গ্যাস স্থাপনা ও বাব তেলক্ষেত্রে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় ধ্বংসাবশেষ পড়ে বিস্ফোরণ ঘটে। সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে সামরেফ শোধনাগারে একটি ড্রোন আছড়ে পড়ে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ চলছে।

এই ধারাবাহিক হামলায় মধ্যপ্রাচ্যের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে এবং আঞ্চলিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।