Web Analytics

গোপালগঞ্জে নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতভর অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চলে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গোয়েন্দা সংস্থাগুলো সম্প্রতি জেলায় নাশকতার পরিকল্পনাকারী ও অর্থায়নকারী হিসেবে ১৪ জনকে চিহ্নিত করে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের ধরতে সোমবার রাত ১টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সব থানার এলাকায় একযোগে অভিযান চালানো হয়। চারটি যৌথ বাহিনীর দল, রিজার্ভ সদস্যসহ মোট ৩১৫ জন সদস্য এ অভিযানে অংশ নেন এবং ১৫টির বেশি স্থানে তল্লাশি চালান।

সদর উপজেলার সুকতাইল গ্রাম থেকে ফারুক মোল্লা ও অসিকুল সরদারকে এবং মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রাম থেকে শফিউল আলম ও কাইয়ুম শেখকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে কর্মসূচিতে উসকানি, নেতাকর্মীদের সংগঠিত করা, মিছিল-সমাবেশ আয়োজন, নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টরা জব্দ করা ফোনগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।