Web Analytics

অর্থনীতিবিদ ও রাষ্ট্রচিন্তক মাহবুব উল্লাহ বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পরও বাংলাদেশ অর্থনৈতিকভাবে দুর্বল ও রাজনৈতিকভাবে বিভক্ত অবস্থায় রয়েছে। এক বিশ্লেষণধর্মী লেখায় তিনি বাংলাদেশের সীমিত শিল্পোন্নয়নকে ভিয়েতনামের সমাজতান্ত্রিক শিল্পায়নের সঙ্গে তুলনা করে বলেন, বাংলাদেশের অর্থনীতি এখনো মূলত পোশাকশিল্প ও প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল। গত চার বছরে দারিদ্র্য ১৮ শতাংশ থেকে ২২ শতাংশে বেড়েছে, বিনিয়োগ স্থবির, কর্মসংস্থান কমছে।

তিনি অভিযোগ করেন, অতীত সরকারগুলো দেশে অলিগার্কি, দুর্নীতি ও রাষ্ট্রদখলের সংস্কৃতি গড়ে তুলেছে, যার ফলে গণতন্ত্র ও অর্থনৈতিক গতিশীলতা ক্ষতিগ্রস্ত হয়েছে। মাহবুব উল্লাহর মতে, ভারতীয় প্রভাব বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে এবং রাজনৈতিক প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করছে।

তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, অভ্যন্তরীণ বিভাজন ও কুৎসা রাজনীতি রাষ্ট্রের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন, বিনিয়োগ বৃদ্ধি ও আত্মনির্ভরতার পথে ফেরাই এখন সময়ের দাবি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।