Web Analytics

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে। বৃহস্পতিবার রাতে যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

রিজভী অভিযোগ করেন, পরাজিত শক্তি নাশকতা ও হত্যাকাণ্ডের মাধ্যমে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে, তবে সরকার এ বিষয়ে দৃঢ় অবস্থানে আছে। সাম্প্রতিক সহিংসতার কথা উল্লেখ করে তিনি নড়াইলের কালিয়া ও ফরিদপুরের ভাঙ্গায় দলীয় নেতাকর্মী হত্যার পাশাপাশি গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ করেন। তাঁর ভাষ্য, এসব ঘটনার মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে।

তিনি দাবি করেন, বর্তমান সরকারের আমলে গুম, খুন ও ক্রসফায়ারের আগের সংস্কৃতি নেই এবং মানুষ ভয়হীনভাবে চলাফেরা করছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্মার্ট হেলথ কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণের উদ্যোগের কথাও বলেন তিনি। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আপত্তি বা নোট অব ডিসেন্ট সংসদে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে দ্রুত নিষ্পত্তির কথা জানান রিজভী।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।