Web Analytics

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ৩০ অক্টোবরের বিক্ষোভ মিছিল সফল করতে রোববার রাজধানীর মিরপুরে পথসভা ও লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর শাখা। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বর্তমান সরকারকে অবৈধ আখ্যা দেন এবং অভিযোগ করেন, তারা জনগণের ৭০ শতাংশ রায়কে অবমাননা করেছে।

নাহিদ ইসলাম বলেন, এনসিপি শেখ হাসিনার আমলের তিনটি সংসদকে অবৈধ মনে করে, তবে বিএনপি সরকার সেগুলোকে অবৈধ ঘোষণা না করায় আইনগতভাবে তা বলার সুযোগ নেই। তিনি অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান। তাঁর মতে, এর মাধ্যমে পুরোনো সংসদ, সরকার ও সাংবিধানিক কাঠামোর ধারাবাহিকতা থেকে বেরিয়ে নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সমতল থেকে পাহাড় পর্যন্ত অবনতি ঘটেছে এবং পাহাড়কে শান্ত ও স্থিতিশীল রাখতে সরকার ব্যর্থ হয়েছে। তিনি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা নিয়ে স্পষ্ট বক্তব্য দাবি করেন এবং ভারতের সঙ্গে গোপন আঁতাতের অভিযোগ তোলেন। পথসভায় আখতার হোসেন, আসিফ মাহমুদ, সারোয়ার তুষার, সালেহ উদ্দিন সিফাত ও নুসরাত তাবাসসুমসহ নেতারা বক্তব্য দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।