Web Analytics

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার দুপুরে তার মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন। দুপুর ১২টা ৫ মিনিটে তিনি শ্রদ্ধা জানান এবং মোনাজাত করেন। এটি ছিল প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথম শ্রদ্ধা নিবেদন।

এর আগে সকাল ১১টার দিকে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নিরবতা পালন এবং পরে একটি ‘পারিজাত’ ফুলের চারা রোপণ করেন। মন্ত্রিপরিষদের সদস্যরাও তার সঙ্গে শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।

আমার দেশ অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় স্মৃতিসৌধ ও সমাধিস্থল পরিদর্শনের মাধ্যমে নতুন সরকার জাতির ইতিহাস ও নেতৃত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।