Web Analytics

রংপুরের পীরগাছায় নয়টি ইউনিয়নে নতুন সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে কোটি টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। নিয়োগপ্রক্রিয়া শেষ হওয়ার আগেই নয়জনের একটি তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তালিকায় পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্ত্রীর নামও রয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, সাত ইউনিয়নে ডিলার নিয়োগের সঙ্গে ১৫ লাখ থেকে ২৭ লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে।

অভিযোগকারীদের হিসাবে কল্যাণী, ইটাকুমারী, অন্নদানগর, পারুল, কান্দি, ছাওলা ও কৈকুড়ি ইউনিয়নে কথিত লেনদেনের মোট পরিমাণ ১ কোটি ৩১ লাখ টাকা। কান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান সর্বোচ্চ ২৭ লাখ টাকা উৎকোচ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগের কেন্দ্রে উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙার নাম এসেছে; সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজের নামও সহযোগী হিসেবে উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ তুলে পোস্ট দেওয়ার পর জেলা বিএনপি নেতা জিয়াউর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ডালেজ তাম্বুলপুর ইউনিয়নে তাঁর স্ত্রীর ডিলারশিপ আবেদনের কথা স্বীকার করলেও অনিয়ম অস্বীকার করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়েদ ইমরুল মুজাক্কিন বলেন, স্বচ্ছতার ভিত্তিতে প্রতি ইউনিয়নে তিনজনের তালিকা করে পাঠানো হয়েছে এবং অভিযোগ উঠলে সংশ্লিষ্ট ব্যক্তিই জবাব দেবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।