Web Analytics

পাকিস্তানের সশস্ত্র বাহিনী বলেছে, দেশটির বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের দ্রুত ও সমুচিত জবাব দেওয়া হবে। প্রতিরক্ষা ও শহীদ দিবসের ৬১তম বার্ষিকীতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআরের বিবৃতিতে এ সতর্কতা দেওয়া হয়। এ উপলক্ষে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা দেশের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সামরিক বাহিনী জানিয়েছে, পাকিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় স্বার্থ রক্ষায় তারা সম্পূর্ণ প্রস্তুত। একই সঙ্গে তারা বলেছে, পাকিস্তান এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি চায় এবং দায়িত্বশীল আচরণ ও শান্তিপূর্ণ সহাবস্থানে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এই প্রতিশ্রুতিকে দুর্বলতা হিসেবে ভুল না বোঝার আহ্বান জানানো হয়েছে।

আসিম মুনিরের সঙ্গে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমদ বাবর সিধু, ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডার জেনারেল সৈয়দ আমের রাজা এবং অন্যান্য সদস্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তারা শহীদ পরিবার, যুদ্ধে আহত এবং বীরত্বপূর্ণ অবদান রাখা সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সামরিক বাহিনী ৬ সেপ্টেম্বরকে জাতীয় ঐক্য, সাহস ও দৃঢ়তার প্রতীক হিসেবে উল্লেখ করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।