Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা দেখা দেওয়ায় শুক্রবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের বাজারে ভোরের দিকে তেলের দাম ৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। আন্তর্জাতিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ২.৫৮ শতাংশ বা ২.৪৫ ডলার বেড়ে প্রতি ব্যারেল ৯৭.২৬ ডলারে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার হরমুজ প্রণালিতে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে সংঘর্ষের খবর ছড়িয়ে পড়ার পর বাজারে এই অস্থিরতা শুরু হয়। ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র প্রথমে তাদের দুটি জাহাজে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং পরে উপকূলীয় বেসামরিক এলাকায় বোমাবর্ষণ করেছে। এই ঘটনার পরপরই বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা দেয়।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ নৌপথে অস্থিরতা অব্যাহত থাকলে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে এবং তেলের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।