Web Analytics

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বুধবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে। বিজিএমইএ জানায়, পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় সিংহভাগ পোশাক কারখানা সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদনে বাধ্য হচ্ছে। এতে রপ্তানি ক্রয়াদেশ হাতছাড়া হওয়ার ঝুঁকি বাড়ছে বলে সংগঠনটি উল্লেখ করে।

বিজিএমইএ জানায়, জ্বালানির দাম বৃদ্ধি, ব্যাংক ঋণের উচ্চ সুদহার ও মজুরি সমন্বয়ের কারণে গত তিন বছরে উৎপাদন ব্যয় প্রায় ৪০ শতাংশ বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে পোশাক রপ্তানি ১ দশমিক ৬৪ শতাংশ এবং ২০২৬-২৭ অর্থবছরের জুলাইয়ে ১ দশমিক ৯২ শতাংশ কমেছে। উচ্চ ব্যয় ও অর্ডার সংকটে তিন বছরে প্রায় ৪০০ কারখানা বন্ধ হয়েছে; মূলধনি যন্ত্রপাতি আমদানি কমায় নতুন বিনিয়োগও স্থবির হয়েছে।

সংকট কাটাতে বিজিএমইএ দুটি অতিরিক্ত ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, ক্ষুদ্র কারখানায় দ্রুত গ্যাস সংযোগ, ঋণের সুদ কমানো এবং পোস্ট-শিপমেন্ট ফাইন্যান্সিং স্কিমের সুপারিশ করে। রাষ্ট্রপতি পোশাকশিল্পকে জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান মেরুদণ্ড আখ্যা দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নীতিগত সহায়তার আশ্বাস দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।