Web Analytics

কক্সবাজারের কুতুবদিয়ার সাগরে সোমবার ভোরে একটি মাছ ধরার ট্রলার ডুবে পাঁচ জেলে নিখোঁজ হয়েছেন। ভোর সাড়ে চারটার দিকে এফবি ফকিরা মসজিদ নামের ট্রলারটি ডুবে যায়। এতে থাকা ১২ জন মাঝি-মাল্লার মধ্যে সাতজনকে উদ্ধার করা হয়েছে। ট্রলারটির মালিক বড়ঘোপ দক্ষিণ অমজাখালীর নুরুল আবছার।

কুতুবদিয়া মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম জানান, নিখোঁজ জেলেরা হলেন মো. সাগর (১৮), মো. করিম (২২), আইয়ুব মনির (২০), কামাল (৪৫) এবং পেকুয়া উপজেলার মগনামার একজন। কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) ফারুক আহমেদ জানান, ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ জেলেদের বিষয়ে থানায় জিডি প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় ট্রলারটি কেন ডুবেছে বা নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে কি না, তা এখনো নিশ্চিত করা যায়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।