Web Analytics

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে মঙ্গলবার নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় সকাল ১১টায়। সকাল ৯টা ৫০ মিনিটে মাইকিং করে শিক্ষার্থী ও অভিভাবকদের বিলম্বের বিষয়ে জানানো হয়।

বৈরী আবহাওয়ার কারণে দূর-দূরান্তের অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেনি। মাধ্যমিক শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসকের অনুমতিক্রমে পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। নিকলী জিসি পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও শহীদ সরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার সব কেন্দ্রে একযোগে সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে যেন কোনো পরীক্ষার্থী অসুবিধায় না পড়ে, সে বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।