Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে চুক্তি করতে চান না। টেক্সাসের সান আন্তোনিওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের সঙ্গে চুক্তি নিয়ে কাজ করছেন। ট্রাম্পের ভাষ্য, যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র যা চায়, ইরান তা দিতে রাজি।

ট্রাম্প বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। তিনি স্টিভ উইটকফকে একজন দারুণ আলোচক হিসেবে প্রশংসা করেন। তবে উইটকফ চুক্তি নিয়ে কাজ করলেও নিজে এমন চুক্তি করতে চান না বলে জানান ট্রাম্প।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধটি দ্রুত শেষ হওয়া প্রয়োজন। ট্রাম্প ইরানকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন এবং বলেন, দেশটির মধ্যে এখনো কিছু সাহস বা লড়াইয়ের শক্তি রয়েছে, তবে তা খুব বেশি নয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।