Web Analytics

বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার রাতে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কানসাস সিটিতে অনুশীলন শেষে আটলান্টায় পৌঁছেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কোচ লিওনেল স্কালোনি একাদশে দুটি পরিবর্তনের কথা বিবেচনা করছেন, যদিও তিনি এখনো চূড়ান্ত দল ঘোষণা করেননি।

সোমবারের অনুশীলনে খেলোয়াড়রা ফিটনেস ওয়ার্ম-আপ, ছোট পরিসরের অনুশীলন এবং অনুশীলন ম্যাচে অংশ নেন। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারালেও আর্জেন্টিনার পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। মাঝমাঠের পারফরম্যান্স নিয়ে কোচিং স্টাফ পুরোপুরি সন্তুষ্ট নয়, তাই কৌশলগত পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, ডান প্রান্তে নাহুয়েল মোলিনার জায়গায় গনসালো মন্টিয়েল এবং মাঝমাঠে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পরিবর্তে নিকোলাস গনসালেসকে দেখা যেতে পারে। লিয়ান্দ্রো পারেদেসের চোট গুরুতর নয় এবং তিনি সেমিফাইনালের জন্য প্রস্তুত থাকবেন বলে আশা করা হচ্ছে। স্কালোনি সাধারণত ম্যাচের আগে একাদশ গোপন রাখেন, তাই চূড়ান্ত দল জানা যাবে ম্যাচ শুরুর আগে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।