Web Analytics

পাকিস্তান বলেছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান, বেলুচিস্তান লিবারেশন আর্মি ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে তালেবান সরকারের দৃশ্যমান ও যাচাইযোগ্য পদক্ষেপ ছাড়া আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের অর্থবহ অগ্রগতি সম্ভব নয়। বুধবার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, ইসলামাবাদ কাবুলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী।

আন্দ্রাবি বলেন, আফগানিস্তান ইস্যুতে চীনের গঠনমূলক ভূমিকাকে পাকিস্তান স্বাগত জানায়। তবে তৃতীয় কোনো দেশের মধ্যস্থতা আফগান ভূখণ্ডে থাকা সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে কাবুলের নিজস্ব পদক্ষেপের বিকল্প হতে পারে না বলে তিনি উল্লেখ করেন।

চীনা বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ংয়ের সাম্প্রতিক ইসলামাবাদ সফর এবং ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে আফগান রাষ্ট্রদূত সারদার শাকিবের বক্তব্যের পর সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা শুরু হয়। তবে পাকিস্তান জানিয়েছে, এতে তাদের অবস্থান বদলায়নি। ইসলামাবাদ কাবুলের কাছে লিখিত ও যাচাইযোগ্য নিশ্চয়তা চায় যে আফগান ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার হবে না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।