Web Analytics

চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। সোমবার ভোর প্রায় ৫টার দিকে তাকে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি কেরানীগঞ্জের ওই কারাগারেই রয়েছেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশেষ কারণে অথবা কোনো বন্দি আলোচিত হলে নিয়মমাফিক তাকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়।

ইকবাল হোসেনের ভাষ্য অনুযায়ী, এ প্রক্রিয়ার অংশ হিসেবেই সোমবার ভোরে চিন্ময় কৃষ্ণ দাশকে কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়ের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলাসহ একাধিক মামলা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।