Web Analytics

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস অনুযায়ী, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ থাকায় ২০২৬ সালে মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার অর্থনীতি শূন্য দশমিক ৩ শতাংশ সংকুচিত হতে পারে। ছয় মাস আগে আইএমএফ এ অঞ্চলে ১ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিলেও যুদ্ধের প্রভাবে সেই অবস্থান থেকে সরে এসেছে।

আইএমএফ বলছে, যুদ্ধের কারণে তেল উৎপাদন, জাহাজ চলাচল ও রপ্তানি ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময় হরমুজ প্রণালি বন্ধ থাকায় অর্থনীতির ওপর চাপ বেড়েছে। চলতি বছর ইরাক, কুয়েত, কাতার ও বাহরাইনের অর্থনীতি দুই অঙ্কের হারে সংকুচিত হতে পারে। ইরানের অর্থনীতি ৭ দশমিক ৬ শতাংশ, সৌদি আরবের জিডিপি ৩ দশমিক ৩ শতাংশ এবং সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ৩ দশমিক ৯ শতাংশ কমতে পারে।

উপসাগরীয় দেশগুলোর মধ্যে কেবল ওমানের অর্থনীতিতে ইতিবাচক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আইএমএফ; দেশটির প্রবৃদ্ধি ২ দশমিক ৪ শতাংশ হতে পারে। হরমুজ প্রণালি খুলে দিয়ে তেল রপ্তানি স্বাভাবিক হলে ২০২৭ সালে অঞ্চলে উল্লেখযোগ্য পুনরুদ্ধার হতে পারে। গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহনপথে জাহাজ চলাচল ব্যাহত থাকলে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ ও বিশ্ব অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।