Web Analytics

কিংবদন্তি সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার সঞ্জীব চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’। আজব কারখানার উদ্যোগে শুক্রবার, ২০ নভেম্বর সন্ধ্যা ৭টায় বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে এই অনুষ্ঠান হবে। ২০০৭ সালের ১৯ নভেম্বর মারা যাওয়া এই শিল্পীর ১৯তম মৃত্যুবার্ষিকীর পরদিন কনসার্টটি আয়োজিত হচ্ছে।

অনুষ্ঠানে গান পরিবেশন করবেন সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস। তারা সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গানের পাশাপাশি নিজেদের মৌলিক গানও শোনাবেন। আয়োজকদের মতে, সঞ্জীব চৌধুরীর গান ও সংগীতভাবনাকে সম্মান জানানো, তাঁর সৃষ্টিকে নতুন করে স্মরণ করা এবং বিভিন্ন প্রজন্মের শ্রোতার কাছে পৌঁছে দেওয়াই এই আয়োজনের উদ্দেশ্য।

দলছুট ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা ও ভোকালিস্ট সঞ্জীব চৌধুরীর গানগুলোর মধ্যে ‘আমি তোমাকেই বলে দেব’, ‘স্বপ্নবাজি’, ‘সমুদ্রসন্তান’ ও ‘কথা বলব না’ উল্লেখযোগ্য। আর্লি বার্ড টিকিটের মূল্য ৭০০ টাকা এবং অনুষ্ঠানস্থলে টিকিটের মূল্য ১ হাজার টাকা। বিকাশের মেক পেমেন্টে নির্ধারিত নম্বরে টিকিট কেনা যাবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।