Web Analytics

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে ২০১৫ সালে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নিখোঁজ হওয়ার ঘটনা আবার সামনে এসেছে। উত্তরার যে ফ্ল্যাট থেকে তাঁকে নেওয়া হয়েছিল, তার মালিক সৈয়দ হাবিব হাসনাতের ভাষ্য অনুযায়ী, সরকারবিরোধী আন্দোলনের সময় বিএনপির মুখপাত্র থাকা সালাহউদ্দিনকে ১০ মার্চ ঢাকার ওই বাসা থেকে তুলে নেওয়া হয়। প্রায় দুই মাস নিখোঁজ থাকার পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে তাঁর সন্ধান মেলে।

হাসনাত বলেন, সালাহউদ্দিনকে খুঁজতে বিভিন্ন সরকারি সংস্থা, গোয়েন্দা সংস্থা, র‌্যাব ও পুলিশ তল্লাশি চালাচ্ছিল বলে তিনি গুলশানের বিভিন্ন ফ্ল্যাট বদল করতেন। ১০ মার্চ উত্তরা এলাকায় গিয়ে হাসনাত অস্বাভাবিক নীরবতা, বাড়ির কাছে আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো উপস্থিতি এবং ফ্ল্যাটের ভাঙা দরজা দেখেন। বাবুর্চি ও সহকারী তাঁকে জানান, তাঁদের ‘মেহমানকে’ তুলে নিয়ে যাওয়া হয়েছে। নিজেরও ঝুঁকির আশঙ্কায় তিনি দ্রুত দেশ ছাড়েন।

তৎকালীন সরকার আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সালাহউদ্দিনকে তুলে নেওয়ার অভিযোগ অস্বীকার করে তাঁকে আত্মগোপনে থাকার কথা বলেছিল। তবে ১৮ মার্চ দুটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে প্রত্যক্ষদর্শীদের বরাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাঁকে নিয়ে যাওয়ার তথ্য আসে। হাসনাতের দাবি, বিদেশে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিলে গোয়েন্দা সংস্থা তাঁকে নীরব থাকতে হুমকি দেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।