Web Analytics

শরীয়তপুরের ডামুড্যা বাসস্ট্যান্ড এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। স্থানীয়দের আবেদনে ডামুড্যা পৌরসভার জামায়াতে ইসলামী আমির আতিকুর রহমান কবিরের নেতৃত্বে একটি দল সড়কটি পরিদর্শন করে মেরামতের উদ্যোগ নেয়। ডামুড্যা বাসস্ট্যান্ড থেকে ডামুড্যা বন্দরে যাতায়াতের এই সড়কটি ছয় মাস আগে ভেঙে অসংখ্য গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কেউ বিষয়টি গুরুত্ব দেননি। অতিবৃষ্টিতে সড়কটি ধসে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীদের নামিয়ে হেঁটে রাস্তা পার হতে হতো। পরে জামায়াতে ইসলামী অর্থায়নে গত শুক্রবার রাতে সড়কের ভাঙা অংশ মেরামত করে চলাচল উপযোগী করা হয়।

আতিকুর রহমান কবির বলেন, জামায়াতে ইসলামী সব সময় জনকল্যাণমূলক কাজ করে থাকে এবং এই সড়ক মেরামতও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে স্বেচ্ছাশ্রমে সম্পন্ন হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।