Web Analytics

জাতীয় নাগরিক পার্টির নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ভারতের জেন-জি বা তরুণ প্রজন্মের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন। শনিবার রাতে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের জুলাই প্রজন্ম ভারতীয় তরুণদের পাশে আছে। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচনী ব্যবস্থার সংস্কার ও গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে আন্দোলনরতদের প্রতি তিনি সমর্থন জানান এবং ইন্টারনেট বন্ধ ও আন্দোলনকারী নেতাদের আটকের নিন্দা করেন।

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ বলেন, জবাবদিহিমূলক ক্ষমতা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও মানবিক মর্যাদার অভিন্ন দাবিতে সবাই ঐক্যবদ্ধ। তিনি ভারতের সাম্প্রতিক আন্দোলনের সঙ্গে বাংলাদেশের ২০২৪ সালের জুলাই আন্দোলনের মিল তুলে ধরেন। তাঁর ভাষ্য অনুযায়ী, কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ওই আন্দোলন ১৫ বছরের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং জাতিসংঘের হিসাবে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন।

বাংলাদেশের আন্দোলনে ভারতীয় শিক্ষার্থী, লেখক ও স্বাধীনচেতা ব্যক্তিদের সংহতির কথা স্মরণ করেন নাহিদ। তিনি শারজিল ইমাম ও উমর খালিদসহ আটক নেতাদের মুক্তি দাবি করেন। পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ, অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টন, পরিবেশ রক্ষা, ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ন্যায়বিচার এবং রাষ্ট্রগুলোর পারস্পরিক মর্যাদা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।