Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, শহীদ আবু সাঈদের মতো দেশের জন্য বুক পেতে দিতে তিনি প্রস্তুত, তবে দেশের এক ইঞ্চি জমির সম্মানও কারো কাছে বন্ধক রাখবেন না। শনিবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, জামায়াত ক্ষমতায় গেলে শহীদ আবু সাঈদসহ জুলাই বিপ্লবে নিহত সকল শহীদের হত্যাকাণ্ডের বিচার অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রংপুর-৬ আসনের প্রার্থী মাওলানা নুরুল আমিন, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মো. সিগবাতুল্লাহ। ডা. শফিকুর রহমান বলেন, শহীদদের স্বপ্ন ছিল দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়া, যেখানে সব ধর্ম-বর্ণের মানুষ শান্তিতে বসবাস করবে। তিনি জাতিকে ঐক্যবদ্ধ রাখার ওপর গুরুত্ব দিয়ে জানান, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ১০ দলীয় জোট দেশের ৩০০ আসনে প্রার্থী দিয়েছে।

তিনি শহীদদের হত্যার বিচার দ্রুত সম্পন্ন ও তাদের পরিবারকে সারাজীবন পাশে রাখার প্রতিশ্রুতি দেন। পরে তিনি গাইবান্ধার পলাশবাড়ীর উদ্দেশ্যে রওনা দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।