Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তেহরান একটি সম্ভাব্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছিল। তিনি বলেন, ইরান সদিচ্ছা নিয়ে আলোচনায় অংশ নেয়, কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ছাড় না দেওয়া, বারবার অবস্থান পরিবর্তন এবং নানা ধরনের চাপের কারণে আলোচনা ভেস্তে যায়।

সামাজিক মাধ্যমে আরাগচি জানান, এটি ছিল গত ৪৭ বছরের মধ্যে দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের আলোচনা, যার লক্ষ্য ছিল চলমান যুদ্ধের অবসান। তিনি বলেন, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারকে’ স্বাক্ষর থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে গিয়েও বাধার মুখে পড়তে হয়। আরাগচি আরও লেখেন, সদিচ্ছার প্রতিদান সদিচ্ছা, আর শত্রুতা থেকে জন্ম নেয় শত্রুতা।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আরাগচির বক্তব্যের প্রতিধ্বনি করে বলেন, যুক্তরাষ্ট্র যদি স্বৈরাচারী মনোভাব ত্যাগ করে এবং ইরানের অধিকারকে সম্মান করে, তাহলে কূটনৈতিক অগ্রগতি এখনো সম্ভব।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।