Web Analytics

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান এবং নিজেদের পাল্টা প্রস্তাব মেনে না নিলে প্রণালিটি বন্ধ থাকবে বলে জানিয়েছে। ২৯ জুলাই প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত শুক্র ও শনিবার তেহরান সফরকারী ওমানের প্রতিনিধিদল সামুদ্রিক নৌযান চলাচল ও প্রণালি ব্যবস্থাপনার জন্য একটি আঞ্চলিক যৌথ কনসোর্টিয়াম গঠনের প্রস্তাব দিয়েছিল।

ওমানের পরিকল্পনায় প্রণালির ব্যবস্থাপনায় ৫০-৫০ ভিত্তিতে দায়িত্ব ভাগাভাগির কথা ছিল। এতে অর্ধেক অংশ ইরানের নিয়ন্ত্রণে এবং বাকি অর্ধেক ওমানের তত্ত্বাবধানে থাকার প্রস্তাব দেওয়া হয়। তবে তেহরানের অবস্থান হলো, ব্যবস্থাপনাসংক্রান্ত যেকোনো কাঠামো কেবল ইরান ও ওমানের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, কারণ তীরবর্তী রাষ্ট্র হিসেবে এ বিষয়ে বিশেষ অধিকার শুধু তাদেরই রয়েছে।

ইরান আরও দাবি করেছে, প্রণালির ৫০ শতাংশের ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ এবং অবশিষ্ট অংশেও আংশিক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এটিকে ইরানের পাল্টা প্রস্তাব বলে উল্লেখ করেছেন। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেন, ওমানের পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা নেই এবং যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ওমানের ওপর চাপ দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।