Web Analytics

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত দেশে হাম বা হামের উপসর্গে মোট ১৪৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২১ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং ১২৮ জনের মৃত্যু সন্দেহজনক হামের উপসর্গে হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (৬ এপ্রিল সকাল ৮টা থেকে ৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ১ জন নিশ্চিত ও ১০ জন সন্দেহভাজন হাম রোগী। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, একই সময়ে সারা দেশে ১,২৩৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে এবং ৬৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৯,৮৮৩ জন সন্দেহভাজন ও ১,৩৯৮ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। রাজশাহী ও ঢাকা বিভাগে সংক্রমণ ও মৃত্যুর হার সবচেয়ে বেশি, যথাক্রমে ৫৮ ও ৫১ শিশুর মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ১০, খুলনায় ৬, বরিশালে ২ এবং সিলেটে ১ শিশুর মৃত্যু হয়েছে।

বর্তমানে সারা দেশের হাসপাতালে ৬,৮৮৩ শিশু ভর্তি রয়েছে এবং ৪,৬৩৫ শিশু চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।