Web Analytics

মৃত সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন পাবেন। সরকারি কর্মচারীদের অবসরকালীন সুবিধা পুনর্নির্ধারণ করে অর্থ বিভাগের জারি করা আদেশে এ বিধান জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত আদেশটি ২ সেপ্টেম্বর জারি হয় এবং এটি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর বলে গণ্য হবে।

পারিবারিক পেনশন গ্রহণের সময়ে পুনর্বিবাহ করেননি—এ মর্মে সুবিধাভোগীদের বছরে একবার সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র জমা দিতে হবে। তবে ৫০ বছরের বেশি বয়সী বিধবাদের ক্ষেত্রে বছরে এই অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র দাখিলের বাধ্যবাধকতা রাখা হয়নি।

নতুন আদেশে সরকারি কর্মচারীদের পেনশন ও অবসরকালীন সুবিধার হিসাবও পুনর্নির্ধারণ করা হয়েছে। চাকরিকালের ভিত্তিতে পেনশনের হার সর্বোচ্চ ৯০ শতাংশ হবে। বিদ্যমান পেনশনভোগীদের ক্ষেত্রে নিট পেনশনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ২০০ টাকা। আদেশে পেনশন, পারিবারিক পেনশন এবং সংশ্লিষ্ট বিভিন্ন সুবিধার পরিবর্তিত নিয়ম ও হিসাবের বিষয় তুলে ধরা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।