Web Analytics

বর্তমান বিএনপি সরকার নির্বাচনি ইশতেহার অনুযায়ী দেশের বিধ্বস্ত শিক্ষাব্যবস্থা আধুনিক, কর্মমুখী ও সময়োপযোগী করতে পরিকল্পনা নিয়েছে। ২৭ জুলাই ২০২৬ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি শিক্ষা-সংক্রান্ত দুই মন্ত্রণালয় ৪০টি প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে। সরকারের পাঁচ মাস পূর্তিতে ১৮ জুলাই প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এসব দৃশ্যমান পদক্ষেপ তুলে ধরেন।

চলতি অর্থবছরে শিক্ষা খাতে এক লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা জিডিপির দুই শতাংশ; আগের বছর বরাদ্দ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা বা জিডিপির ১ দশমিক ৩৯ শতাংশ। প্রাথমিক ও গণশিক্ষায় ৪৬ হাজার ৭৩৪ কোটি, মাধ্যমিক ও উচ্চশিক্ষায় ৫৭ হাজার ৩০২ কোটি এবং কারিগরি ও মাদরাসা শিক্ষায় ১৮ হাজার ৪৫৭ কোটি টাকা বরাদ্দ হয়েছে। উদ্যোগগুলোর মধ্যে বিনামূল্যের ড্রেস ও পাটের ব্যাগ, ছাত্রীদের অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, স্মার্ট ক্লাসরুম, ওয়াইফাই, মিড-ডে মিল এবং শিক্ষা ঋণের পরিকল্পনা রয়েছে।

২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিকে খেলাধুলা, সংস্কৃতি, কারিগরি শিক্ষা ও আনন্দময় শিখনভিত্তিক চারটি নতুন পাঠ্যপুস্তক যুক্ত করার কথা বলা হয়েছে। মাধ্যমিক পর্যায়ে নতুন ভবন, টয়লেট, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ভাষা ল্যাব স্থাপন এবং শিক্ষক প্রশিক্ষণের পরিকল্পনাও রয়েছে। শিক্ষা বিশেষজ্ঞরা শিক্ষা সংস্কার কমিশন, সর্বজনীন প্রাক-প্রাথমিক শিক্ষা ও গবেষণায় বিনিয়োগসহ কিছু প্রতিশ্রুতিকে বড় চ্যালেঞ্জ বলছেন। মাহ্দী আমিন জানান, পাঁচ বছরে ধাপে ধাপে সব প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।