Web Analytics

যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং সামরিক স্বনির্ভরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তিশালী সামরিক জোট বজায় রাখার পাশাপাশি দক্ষিণ কোরিয়াকে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতাও বাড়াতে হবে। যুদ্ধকালীন দক্ষিণ কোরীয় সেনাবাহিনীর পূর্ণাঙ্গ অপারেশনাল নিয়ন্ত্রণ বা ওপকন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ফিরিয়ে আনার বিষয়টিকে তিনি গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্প সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ মহড়া উল্লেখযোগ্যভাবে কমানোর নির্দেশ দেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নিজের ভালো সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এসব মহড়া সীমিত করা যেতে পারে। বার্ষিক উলচি ফ্রিডম শিল্ড মহড়ায় প্রায় ১৮ হাজার দক্ষিণ কোরীয় সেনাসদস্যের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ কমান্ডের সদস্যরা অংশ নেন।

এই মহড়ার অন্যতম উদ্দেশ্য যুদ্ধকালীন অপারেশনাল নিয়ন্ত্রণ হস্তান্তরের প্রস্তুতি এবং সামরিক সক্ষমতা যাচাই করা। লি জে মিয়ং বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট ও স্বাধীন প্রতিরক্ষা সক্ষমতা পরস্পরবিরোধী নয়; দেশকে শক্তিশালী ও স্বনির্ভর করতে উভয় দিকেই গুরুত্ব দিতে হবে। বিশ্লেষকদের আশঙ্কা, মহড়া সীমিত হলে যৌথ সামরিক প্রস্তুতি এবং উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলার সক্ষমতা প্রভাবিত হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।