Web Analytics

আগস্টে দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত এবং ৬৬৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। নিহতদের মধ্যে ৬১ জন নারী ও ৫৮ জন শিশু। নয়টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে সংগঠনটি প্রতিবেদনটি তৈরি করেছে।

মোটরসাইকেল দুর্ঘটনা ছিল ১৮৩টি, যাতে ১৭৬ জন নিহত হয়েছেন; এটি মোট প্রাণহানির ৩৬ দশমিক ৫৯ শতাংশ। আঞ্চলিক সড়কে সবচেয়ে বেশি ২১৭টি দুর্ঘটনা ঘটেছে। যানবাহনের নিয়ন্ত্রণ হারানোয় ঘটেছে সর্বাধিক ১৯৫টি দুর্ঘটনা। সময়ের হিসাবে সকালে দুর্ঘটনার হার সবচেয়ে বেশি, ২৭ দশমিক ৮৭ শতাংশ। ঢাকা বিভাগে ১৭২টি দুর্ঘটনায় ১৪৪ জন নিহত হয়েছেন।

আরএসএফের হিসাবে, জুলাইয়ের তুলনায় আগস্টে দৈনিক গড় প্রাণহানি ১৫ দশমিক ৬৫ শতাংশ বেড়ে ১৫ দশমিক ৫১ জনে দাঁড়িয়েছে। সংগঠনটি অতিরিক্ত গতি, ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, চালকের অদক্ষতা এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন কারণ চিহ্নিত করেছে। গতি নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর নজরদারি, চালক প্রশিক্ষণ, আধুনিক নিরাপত্তা প্রযুক্তি, প্রাতিষ্ঠানিক সংস্কার ও সচেতনতামূলক প্রচারণার সুপারিশ করেছে তারা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।