Web Analytics

গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঠেকাতে পুলিশের সঙ্গে মাঠে নেমেছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। সোমবার সকাল ৭টা থেকে লাঠি হাতে ও বিভিন্ন স্লোগান দিয়ে শ্রমিকদের সরিয়ে রাজপথের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন তারা।

চন্দ্রা থেকে পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় পুলিশ এবং বিএনপির নেতারা অবস্থান নিয়েছেন। যান চলাচল স্বাভাবিক রাখতে তারা একযোগে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে পোশাক কারখানাগুলো বন্ধ থাকায় শ্রমিকেরা সকাল থেকেই রাজপথে অবস্থান করছেন।

শ্রমিকেরা ঘোষণা দিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে তারা রাস্তা ছাড়বেন না। প্রতিবেদন লেখা পর্যন্ত উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল। কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ ও বিজিবি যৌথভাবে কাজ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।